• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শিক্ষা অফিস জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা পর্বের শেষে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর চারটি গ্রুপের ১৭টি প্রতিযোগিতায় নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ নির্বাচিত শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রসঙ্গত, নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর চারটি গ্রুপের ১৭টি প্রতিযোগিতার মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। আর স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রওশন আরা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ