• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীতে ধান ক্ষেত থেকে মুদি ব্যবসায়ী বুলু মিয়ার (৩৬) লাশ উদ্ধার হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের মুড়িয়ালী পাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম রেজা জানান, বাড়ির সঙ্গে একটি দোকানে মুদি ব্যবসা করতেন বুলু মিয়া। শরিবার রাত ১০টার দিকে একটি সিগারেট নিয়ে বের হয়ে স্ত্রীকে দোকান বন্ধ করতে বলে চলে যান। এরপর আর রাতে বাড়িতে ফিরে আসেননি। রবিবার সকাল সাড়ে আটটার দিকে মুড়িয়ালী পাড়া গ্রামের শ্মশান সংলগ্ন একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম বলেন,‘ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধান ক্ষেতের কাদায় শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে। এঘটনায় নিহতের মা ময়না বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ