• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সিসি নিউজ ডেস্ক।। সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদ; জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্র সমাজের ৯ দফা আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলন দমনের জন্য শাসকদের নির্দেশে সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত ১২ দিন ১০ হাজারেরও বেশি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কিনা, থাকলে সঙ্গে সঙ্গে মোবাইল চ্যাক ও গ্রেপ্তার। গণমাধ্যমে এমন খবরও ছেপেছে যে, বিনা অপরাধে গ্রেপ্তার করে মোটা অঙ্কের টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়ে আগামীকালের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উৎস: আজকের পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ