• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আ. লীগের বৃক্ষরোপন কর্মসূচি শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের গাবেরতল কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জাতীয় শোক দিবস আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি গ্রহন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রোকনুজ্জামান রওশন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ না থাকলে মানুষ থাকবে না। গাছ-পালা, নদী-নালা, পুকুর, পাহাড়, মরুভুমি, পশু-পাখী মানুষের প্রয়োজনে সৃষ্টিকর্তা দিয়েছেন। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে’।
পরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ১৫ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, ‘প্রতি ওয়ার্ডে ৭৫টি হিসেবে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে ১০ হাজার ১২৫টি গাছের চারা রোপন করা হবে। এ সব গাছের চারার মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ঔষধি।
এর আগে নীলফামারী পৌরসভার উদ্যোগে শহরের বড় মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘পৌরসভা এলাকায় ১০ হাজার গাছের চারা রোপন করা হবে। সবুজ নীলফামারী গড়তে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ