• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

সিসি নিউজ ডেস্ক।। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে আগামীকাল রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’

আগে গত ৩১ জুলাই ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেয় সরকার।

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া চলমান উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষাও ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ