• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় গ্রেপ্তার-২

সিসি নিউজ।। নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় শনিবার দুইজন গ্রেপ্তার হয়েছে। নীলফামারী সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তারা হলেন সদ্য এসএসসি পাশ করা সোহাগ ইসলাম (১৯) ও রডমিস্ত্রি তুহিন ইসলাম (১৯)। সোহাগ ইসলাম জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। এইচএসসিতে ভর্তির প্রক্রিয়ায় রয়েছে সে। তুহিন ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ