• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

সিসি নিউজ ডেস্ক।। শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল। তাদের অনেকেই বিজয়োল্লাসে মেতে উঠেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন।

আজ সকাল ১০ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা ক্যানটনমেন্টের দিকে যান। সেখান থেকে বিমানবন্দর থেকে দেশ ছাড়েন। দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।

সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন, এমন ঘোষণা আসার পর মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ে। শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে। কোথাও কোথাও কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মানুষকে হাত মেলাতে দেখা যায়। মানুষ হেঁটে যে যেমন যান বাহন পেয়েছেন, তাতে করে এগুতে থাকেন। কাউকে কাউকে রাস্তায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতাসূচক সেজদা দিতে দেখা যায়। আনন্দে কেঁদে ফেলেন অনেকে। স্বস্তির সঙ্গে বয়লতে থাকেন দেশ স্বাধীন  হলো। নারী শিশুরাও পতাকা হাতে রাস্তায় নেমে আসেন।

সর্বশেষ খবর অনুযায়ী, গণভবনের মধ্যে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন বল্যে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ