সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিকলীগ সদস্য রফিকুল ইসলামের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহরের বাবুরহাট বকদুলঝুলা নামক স্থানে ওই লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, হত্যার শিকার ওই ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং ডিমলা উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন। উপজেলা শহরে ঢাকা কোচ স্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারের ব্যবসার কারণে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনাটি সোমবার দিবাগত রাতের কোন এক সময় ঘটতে পারে বলে তাদের ধারণা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় বলেন, ‘লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. রায়হান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।