• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর দেয়ালে দেয়ালে নতুন দিনের বার্তা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ মির্জা শামসুল হক সড়ক জুড়ে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে যেখানে আগে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এই পরিবর্তনের পেছনে রয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীরা সারা দেশকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। আর এরই অংশ হিসেবে সৈয়দপুর শহরের সড়ক ও দেয়ালগুলো সেজেছে নতুন সাজে। শিক্ষার্থীরা জানান এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। আনিশা পারভীন নামে এক শিক্ষার্থী জানান রাজনৈতিক পোস্টার, বিজ্ঞাপন কিংবা দেয়াল লিখনের বদলে তাদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটছে দেয়ালগুলোর প্রতিটি ইঞ্চিতে। নগরবাসীও এই পরিবর্তনে মুগ্ধ। তাদের মতে, এ যেন এক নতুন সূচনা, যেখানে শিক্ষার্থীদের কর্মপ্রবণতা এবং সৃষ্টিশীলতা নতুন আশার সঞ্চার করছে। ইলিয়াস হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, তারা যেন এক নতুন সৈয়দপুরের মুখোমুখি হচ্ছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, যা সবার মন জয় করেছে। দেয়ালে রাজনৈতিক পোস্টার ও বিজ্ঞাপনের পোস্টারের জায়গায় আলপনা আর ক্যালিগ্রাফি দিয়ে নতুন করে গড়ে উঠেছে সৈয়দপুর যা দেশব্যাপী এক নতুন আশার আলো জ্বালাচ্ছে। ফারুক হোসেন নামে এক শিক্ষক বলেন, আগে যেসব দেয়াল রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহৃত হতো, এখন সেগুলো পরিণত হয়েছে ক্যানভাসে। শিক্ষার্থীরা নিজেরাই এগিয়ে এসে দেয়ালে যোগ করেছেন শিল্পের ছোঁয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ