• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে যোগ না দিলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিসি নিউজ ডেস্ক।। চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেব। ওই তারিখের ভেতর তারা জয়েন না নিলে ধরে নেব, তারা ডিজাস্টার।

পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। আমার কাছে অনেক মেকানিজম আছে। আপনারা দেখতে পাবেন, সাত দিনের মধ্যেই এমন ব্যবস্থা করব যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে।

তিনি আরো বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।

আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ