• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সিসি নিউজ।। নীলফামারীতে ১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় জাবেদ আলী (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড হয়েছে।

বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার ওই সাজা প্রদান করেন। একই সঙ্গে ওই মামলার অপর একটি ধারায় ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডাদেশ প্রাপ্ত জাবেদ আলী জেলা সদরের সুটিপাড়া গ্রামের বকসিপাড়ার বাসিন্দা এবং দিনাজপুর কোতয়ালী থানার ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এলাকায় শিশুদের পোশাক ফেরি করে বিক্রি করতেন তিনি। রায় প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রমতে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিশু জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়ার তার খালুর মুদি দোকানে অবস্থান করছিল। এসময় দোকানের সামনে থেকে ফেরিওয়ালা জাবেদ আলী ওই শিশুকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুটিপাড়ার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নীলফামারী জজ আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপ্পী জানান, ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামীকে ১৪ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড এবং ৯ (১) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ