• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো রাজনীতি

সিসি নিউজ ডেস্ক।। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন ক্যাম্পাস সংশ্লিষ্টরা।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অফিস আদেশে বলা হয়, ১৪ আগস্ট অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। কোনো শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, কয়েক দিন ধরেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস, দুর্নীতিবাজ ভিসি পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাস করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি ডিন কাউন্সিলের সভায় পাস হয়েছে। আমাদের অন্যান্য দাবির মধ্যে আছে গণহত্যার সমর্থক ভিসির পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি, এ ছাড়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার, দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া ও ছাত্র সংসদ চালু করা।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সিন্ডিকেট সভায় পাস হবে। যত দিন এই দাবিগুলো আদায় হবে না তত দিন আমাদের আন্দোলন চলবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ