• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলে ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী। এতে সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম সহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা আশকনা দরবার শরীফর পীরে কামেল হযরত মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী, আলেমে দ্বীন মুহিবুল্লাহ সিদ্দিকী, চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজভী, গোলাহাট জামে মসজিদের ইমাম ও খতিব মোমিনুল ইসলাম কাদেরী রিজভী, উত্তরা আবাসন মসজিদের ইমাম ও খতিব মোরশেদুল ইসলাম কাদেরী রিজভী, পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, খলিফা আসিফ আশরাফী ও মাওলানা আব্দুল জব্বার রিজভী।
পীরে কামেল হযরত মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী বলেন, যারা আল্লাহ ও রাসুলের বন্ধু আউলিয়া কেরামের মাজারে হামলা করছে, দেশের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর র‌্যালীতে হামলা করেছে, তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার আহবান জানান সরকারের কাছে।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শাহিদ কাদেরী, খালিদ আজম আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাকশী, নাদিম আশরাফী, শফি রেজা, আব্দুল ওয়াদে আশরাফী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ