• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

সিসি নিউজ।। নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম আজ রোববার কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অফিসের সম্মেলন কক্ষে বেলা ১১টায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকের সাথে মতবিনিময় কালে তিনি নীলফামারীতে কি ধরনের অপরাধ বেশি সংগঠিত হয় সেই বিষয়ে সাংবাদিকদের কাছে ধারণা নেন এবং সকল ধরনের অপরাধ অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি কঠোর হস্তে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন আল্লাহ এই চেয়ারের মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এই সুযোগ কাজে লাগিয়ে আমি মানুষের সেবায় নিয়োজিত থাকব।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে। এটা কারো ভালো লাগতেও পারে আবার নাও পারে। কিন্তু কথা একটাই অপরাধ করে কেউ ছাড় পাবে না।’

প্রত্যেক নিরীহ মানুষ ভালো থাকবে। দুষ্টু লোক আর ভালো থাকবে না। আমি ভালো মানুষের বন্ধু, খারাপ মানুষের  বন্ধু না। এই জেলার মানুষকে ভালো রাখতে যা করণীয় তাই করবো। নীলফামারী জেলা পুলিশ আবারও পুরোদমে জনগনের সেবায় নিয়োজিত থাকবে। পুলিশ তার স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসবে।’

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যার সমাধানের, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে পুলিশ সুপারের সামনে তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারীর প্রেসক্লাবের সভাপতি মনজুরুল আলম সিয়াম সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ