• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা করার অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

সিসি নিউজ।। প্রতারণা করে দোকান দখলে নেওয়ার অভিপ্রায়ে ব্যবসায়ীর নামে মামলা দেয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুরে ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই নেতা বর্তমানে পলাতক থাকায় তার স্ত্রী  আদালতে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করা হয়। গতকাল রবিবার শহরের প্লাজা মার্কেটে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন ব্যবসায়ী মৃত সাবির আনসারীর পরিবারের ভুক্তভোগী  সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ব্যসায়ীর স্ত্রী তামান্না খাতুনের পক্ষে তার ছেলে ইমরান আনসারী। অভিযোগে বলা হয়, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে আমাদের নিজ দোকানের অংশ ভাড়া নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান লেলিন। তিনি দোকান ভাড়া নিয়ে ভাড়া বকেয়া রাখেন। একপর্যায়ে ২০১৫ সালে আমার পরিবারের সন্তানদের ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে দোকান দখলে নিয়ে মালিক বনে যান। কিন্তু ওই সময় ভাড়াটিয়ার সরকার দলীয় প্রভাবের কারণে থানায় কোন অভিযোগ দেয়া সম্ভব হয়নি। পরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দোকানটির দখল আমরা বুঝে পাই। যা সৈয়দপুর পৌরসভার বাজার শাখায় চুক্তিনামা রয়েছে। এ অবস্থায় ভাড়াটিয়া মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতার দোকান ঘরের মালিকানার অসত্য তথ্য দিয়ে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করেছে।  আমরা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রতিকার কামনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে কথা হয় পলাতক আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতারের সঙ্গে। তিনি জানান, ব্যবসায়ী সাবির আনসারীর পরিবারের অভিযোগ সঠিক নয়। তারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০১৫ সালের পর ক্রয়কৃত ওই দোকানঘরটি আমার স্বামী টিনসেড থেকে দোতলা ঘর নির্মাণ করে। বৈধ কাগজপত্রে নিজের নামের দোকানঘর বলেই এটি করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ