সৈয়দপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে  বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন-উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ীর মৃত. সোলেমান আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান শাহ (৪৯), শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার মৃত. জাবেদ হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান সানি (২৫), শহরের কয়ানিজপাড়ার মজিবর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী আরশেদ আলো (৪৫), কয়া-গোলাহাট ডাঙ্গাপাড়ার মৃত. শাহাজ উদ্দিনের ছেলে কৃষক লীগ নেতা মো. শামসুল হক (৪৮), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী তহশিলদারপাড়ার মৃত. জালাল উদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা রবি সরকার (৫৩), খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিয়াপাড়ার আব্দুল গফুর এর ছেলে তাঁতী লীগের নেতা রেজাউল করিম (৪৯)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন  বলেন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Posted

in

by