নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার বিকালে নীলফামারী-জলঢাকা সড়কের টেংগনমারী ব্রিজ ও ডোমার-ডিমলা সড়কের পাঙ্গা ময়নুলের মোড় এলাকায় দুঘর্টনাটি দুইটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নিহত দেলোয়ার হোসেন(৬৫) টেংগনমারী ব্রিজ পাড় হচ্ছিল। এসময় দ্রুতগতি আসা একটি ট্র্যাক তাকে ধাক্কা দিলে দুরে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ।

অপরদিকে বিকাল ৩টার দিকে ব্যাটারি চালিত ইজিবাইক করে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়বাড়ির যাওয়ার সময় ডোমার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে অটোইজিবাইক থেকে পরে ট্র্যাক চাকায় পিষ্ট হয়ে রোজিনা বেগম (৪০) নামের এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত রোজিনা দিনাজপুরের বিরামপুরের কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী।

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


Posted

in

by