• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে খানসামায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে পাকেরহাটে যুবদলের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও শফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৬টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ