• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের ট্রফি রংপুরে

সিসি নিউজ।। ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুরের বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমিকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের আইজিএস ক্রিকেট একাডেমির।
আজ সোমবার সকালে সৈয়দপুর স্টেডিয়ামে টস জিতে রংপুরের দলটি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১৮ বল বাকি থাকতেই অলআউট হয়। তারা দিনাজপুরকে ১৫৪ রানের টার্গেট ছুড়ে দেয়। ৫১ বলে ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন রংপুরের আবেগ। লক্ষ্য তাড়ায় দিনাজপুর শুরুটা গতির হলেও সেটার সুফল পায়নি তারা। দিব্বোর বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয় দলটি। তবে দিনাজপুরের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ব্যাটসম্যান শিশির।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি গেমস ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওছার ও সিনিয়র এক্সিকিউটিভ জাবেদ ইসলাম তাপস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা৷
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার রংপুরের মোনায়েম ও শহীদ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন বেঙ্গল বয়েজ ক্রিকেট একাডেমির খেলোয়াড় রিয়াদ।
রংপুর ডিভিশনের ১৬টি টিম নিয়ে গত মাসের ১৪ তারিখে শুরু হয় ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের। রাইজিং ক্রিকেট একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ