• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অনিয়মের অভিযোগে বিজিবির চাকুরী প্রত্যাশীদের সড়ক অবরোধ

সিসি নিউজ।। নীলফামারীতে বিজিবিতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছে চাকুরী প্রত্যাশীরা। শনিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সামনে ওই অবরোধ কর্মসূচি পালন করে তারা। এসময় সৈয়দপুর-নীলফামারী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সড়কের উভয় পার্শ্বে যানবাহনের দীর্ঘ সারি জমে। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণায় অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

চাকুরী প্রত্যাশীদের অভিযোগ, নানা অনিয়মের মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল। এতে করে বিক্ষুদ্ধ নিয়োগ প্রত্যার্শীরা সামনের সড়ক অবরোধ করে। পরে বেলা সোয়া একটার দিকে বিজিবির পক্ষ থেকে ওই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলে অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন বিক্ষুদ্ধরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকুরী প্রত্যার্শী অভিযোগ করে বলেন, ‘বিজিবির সৈনিক পদে আমরা মাঠ করতে এসেছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। ১ থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকার পর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। সময়ের পরে যারা এসেছে তাদেরও ঢাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। তারা মেডিক্যাল না করেই আমাদের বের করে দিচ্ছে। এরকম নানা অনিয়মের বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেয়া হয়। এ অবস্থায় আমরা বেলা ১২টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানালে বিজিবি কর্তৃপক্ষ দুপুর সোয়া একটার দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন’।

এ বিষয়ে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, ‘আজ শনিবার বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকুরী প্রত্যাশীদের এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ টিম বাহিরে থেকে এসেছে। চাকুরী প্রত্যাশীরা দাবি করছিল তাদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। তাদের এমন অভিযোগ জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবারো মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে তাদেরকে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ