• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় চোর চক্রের ৬ সদস্য আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ৬ চোর হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর এলাকার ভরত দাস (২৮), চঞ্চল দাস ওরফে কেতু (৩৫), সুভাষ দাস (২৮), মানিক দাস (৩২), ভবানী দাস (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায়ের রাজু ইসলাম (২৫)। সেই সাথে এদিন ডলার প্রতারণার সাথে জড়িত তপন রায় নামে এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার,গরু ও মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করে থানা পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, একাধিক মামলার এজাহারনামীয় ৬ চোরকে আটক করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোনো চুরি-ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর আছে। এইজন্য সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ