• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণ: ৪৪০০ জনের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন

সিসি নিউজ ডেস্ক।। এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পরীক্ষার্থীরা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৪০০ জনের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।

আজ বৃহস্পতিবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন প্রায় ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৩৩০ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৪৮৫ জনের।

যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৭১ জনের।

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৮৯ জনের।

সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৫ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৪ জনের।

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৭২ জনের।

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের।

দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৯২ জনের।

ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭৬ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন। ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ১ জন।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ১৩ জনের। ফলাফলে পরিবর্তন এসেছে ৩৬ জনের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ