• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান মিলেনি

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সুমাইয়া উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ নিয়ে মাহিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সুমাইয়া স্কুলড্রেস পরে তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথিরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। সুমাইয়ার স্কুলে খোঁজখবর নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ