• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে মাজেদুল হক ও ট্রেজারার পদে আব্দুর রায়হান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) খানসামা ডিগ্রি কলেজ হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা সমবায় অফিসের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার বলেন, ২২৯ জন ভোটারের মধ্যে ২১৭জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীকে মো. মাজেদুল হক ১৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান ও বটগাছ প্রতীকে আব্দুর রায়হান ১৩১ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হন। চেয়ারম্যান পদের ৭টি ও ট্রেজারার পদের ৪টি ভোট নষ্ট হয়।

এরআগে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ শাহ্, সেক্রেটারি পদে গোলাম রাশেদ চৌধুরী, ডিরেক্টর পদে মো. আনছারুল হক ও মতি লাল রায় নির্বাচিত হয়েছেন বলে তিনি আজকের পত্রিকাকে জানান ।

খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিদায়ী চেয়ারম্যান আমিনুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার, ভোটগ্রহণকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদকর্মীদের সহযোগিতায় সফল ভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ