• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু

সিসি নিউজ ডেস্ক।। নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌপথে ১২দিন ফেরি বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টা কুঞ্জলতা নামের ফেরি ৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চিলমারী-রৌমারী নৌপথের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ নভেম্বর চিলমারী-রৌমারী নৌপথের বলদমারা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এতে এ পথে চলাচলকারী ২শতাধিক পণ্যবাহী ট্রাক চরম ভোগান্তির পর ফেরত যায়। এরপর খনন শেষে ১২দিন পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

চিলমারী-রৌমারী নৌ-পথে নিয়মিত চলাচল করা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে আসা ট্রাকচালক আশরাফুল ইসলাম বলেন, ফেরি চলবে শুনে পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছেন। ব্রহ্মপুত্র নদের খনন নিয়মিত না করায় কিছুদিন পরপর নাব্যতা সংকট দেখিয়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে। এতে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে চিলমারী বন্দর থেকে ঘুরে সিরাজগঞ্জ হয়ে জামালপুর যেতে খরচ দ্বিগুণ হয়ে যায়।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফুট এলাকা খনন শেষে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ