• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার মধ্যরাতে জেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

দীপক চক্রবর্তী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়।

শনিবার বিকালে তাকে জেলা সদরের রামগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সংগঠিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান গত ২২ অক্টোবর নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জন আসামী রয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর. সাঈদ দীপক চক্রবর্তীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘২০১৩ সালের ১৪ ডিসেম্বরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ