• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

সিসি নিউজ ডেস্ক।। জুলাই অভ্যুত্থানে রংপুরে নিহত আবু সাঈদের সাহস ও ত্যাগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুপ্রাণিত হন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে রংপুরের সন্তান বলেও মনে করেন বলে জানান।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবার সাক্ষাতে এলে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

কার্যালয়ে আবু সাঈদের পরিবারকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’ প্রধান উপদেষ্টা আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা লিটন মিয়াও উপস্থিত ছিলেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ