• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারত সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য উষ্কানি দিচ্ছে- সৈয়দপুরে গাজী আতাউর

সিসি নিউজ।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন ভারত আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য উষ্কানি দিচ্ছে। যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আজ বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ে  হামলা করেছে।  আমরা সেই হামলাকে বাংলাদেশের ওপর সরাসরি আক্রমন করেছে বলে মনে করছি। তাই এখন আমাদের উচিত যেভাবে আমরা একত্রিত হয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি সেইভাবে একত্রিত হয়ে ভারতের আগ্রাসনকে পরাজিত করা।

গাজী আতাউর রহমান বলেন, আমরা ভারতের প্রতিবেশি রাষ্ট্র। আমরা চাই আমাদের দুই দেশের সম্পর্ক ভালো থাকুক। কিন্তু ভারত তা চায় না। কেননা তারা এ দেশের জনগণের সাথে নয় বরং একটি দলের সাথে সম্পর্ক রাখতে চায়। তবে তাদের মনে রাখা উচিত প্রতিবেশি ভালো না থাকলে তা উভয়ের জন্যই ক্ষতি। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জসবান ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখান থেকে দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য  ঠাকুরগাওয়ে উদ্দেশ্যে রওনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ