• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নদী দূষণ ও দখলের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নদীতে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করাসহ নদীর তীরে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের এই কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য দেন বাম রাজনৈতিক দলের নেতা আব্দুল খালেক, রফিকুল ইসলাম সরকার, মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এস এম মাহমুদুল হাসান তনু, জাহিদ হাসান ও মাহামুদুল ইসলাম রকি প্রমূখ।

বক্তারা বলেন, এখনাকার খরখড়িয়া নদী ও সরকার পচানালা খালে বিভিন্ন কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে। এতে দূষিত হয়ে পড়েছে ওই নদী ও খালের পানি। এছাড়া  নদী তীরের সরকারি জমি জবর দখল করে নির্মাণ করা হয়েছে একটা ব্যক্তিগত সবজি মার্কেট। এসব বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। ফলে পরিবেশ ওপর বিরুপ প্রভাব পড়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ