সিসি নিউজ।। নীলফামারীর প্রতিথযশা সাংবাদিক ফজলুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে শাহি জামে মসজিদে দোওয়া মাহফিল ও মরহুমের নিজ বাসভবনে কোরআন খানি উনুষ্ঠিত হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভারতের কোলকাতায় নেতাজী সুভাস চন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুম সাংবাদিক ফজলুর রহমান নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক ও নিউনেশনের জেলা প্রতিনিধি এবং নীলফামারী থেকে প্রকাশিত দৈনিক নীলফামারী বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন।
মরহুমের জেষ্ঠ ছেলে দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান জানান, মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার পরিবারের পক্ষে কবর জিয়ারত, শাহীপাড়ায় নিজ বাসভনে কোরআন খানি, শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।