• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করায় বাদিকে হুমকি ও শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খনজোর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে একই গ্রামের আহাদ আলী সরদারের সাথে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ৭ আগষ্ট হেলালের বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নওগাঁ কোর্টে মামলা একটি দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে বিবাদি লোকজন বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এরই একপর্যায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বাদি হেলাল তার ভাঙচুরকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অভিযুক্ত লোকজন বাদিকে মারপিট করে এবং তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে খনজোর গ্রামের আহাদ আলীর ছেলে মঞ্জুর রহমানসহ (৩৮) তিন জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ