• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে সৈয়দপুরের ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিসি নিউজ।। নিষিদ্ধঘোষিত সংগঠন নীলফামারীর সৈয়দপুর পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ শাহাজাদা আলমকে (৩২) গ্রেফতার করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ওই চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতা সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় দায়েরকৃত রাজনৈতিক দুইটি মামলার এজাহারভুক্ত আসামী।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘রোববার দুপুরের দিকে শাহজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেয়। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে গ্রেফতার ওই ছাত্রলীগ নেতাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।”

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন জানান, শাহজাদা নামের ওই ব্যক্তি সৈয়দপুর থানায় দায়েরকৃত দুটি মামলার এজাহারভুক্ত আসামী। হাকিমপুর থানা ওই আসামীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ