সিসি নিউজ।। নীলফামারীতে জাহিদুল ইসলাম (৪০) নামের এক হাজতির (৩১২৮/২৪) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানায়, হাজতি জাহিদুল ইসলাম জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে। বিচারাধীন একটি মাদক মামলায় দুই মাস ধরে কারাগারে ছিলেন। জেল সুপার মো. রফিকুল ইসলাম জানান, হাজতি জাহিদুল ইসলামের শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সকাল ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।