• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারী জেলা কারাগারে কারাবন্দী মমিনুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলাকার বাসিন্দা। গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

জেলা কারাগার সূত্রে মতে, মমিনুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়লে ৭ জানুয়ারী তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরদিন ৮ জানুয়ারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মমিনুর ইসলাম মারা যায়।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ