নীলফামারীতে বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে দুঃস্থ্য ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করেছে বিজিবি। ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার রাতে জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন ও পঞ্চগড় সীমান্তের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিজিবির মানবিক কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।


Posted

in

by