• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে চার ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ২টি ভাটার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার  বেলা ১২টায় পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
নীলফামারী পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৈয়দপুরে বেশ কিছু ইটভাটামালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার খিয়ারজুম্মা এলাকার মো. জোবায়ের হাসানের মেসার্স আল মদিনা ব্রিকস এর ১ লাখ টাকা, মো. নুর আলমের মেসার্স এন এস বি ব্রিকস এর ৫০ হাজার টাকা, এবং কামারপুকুর এলাকার মো. এমদাদুল হকের মেসার্স সোনার বাংলা (জেড স্টার) ব্রিকস এর ১ লাখ টাকা ও মো. আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকস এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লংঘনের দায়ে উল্লেখিত ইটভাটাগুলোকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।নীলফামারী পুলিশ বিভাগ এবং সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ