বক্তারা বলেন, তাজা ফলমূলকে বিলাসি পণ্য হিসেবে মূল্যায়ন করে ২০২৪-২০২৫ অর্থ বছরে বর্ধিত সম্পূরক শুল্ক ১৩৬ শতাংশ বৃদ্ধি করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাজা ফলমূলকে পৃথিবীর কোন দেশে বিলাসি পণ্য হিসেবে মূল্যায়ন করা হয়না। অথচ আমাদের দেশে হয়েছে উল্টো।
তারা বলেন, এ ব্যবসার সাথে সাথে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফল আমদানির মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় ব্যবসা আমাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। ফলে এর সাথে জড়িত লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। ফলের ওপর শুল্ক প্রত্যাহার না হলে ফলের মূল্য মারাত্মক হারে বৃদ্ধি পাবে। ফলে অনেকের মুখে কোন ফলই যাবেনা। আসন্ন রমজান মাসে এ অবস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশংকা তাদের। বক্তারা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আমদানি করা ফলমূলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ৪ ফেব্রুয়ারি থেকে দেশের সকল স্থল ও নদী বন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য ফলমূল খালাস বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন তারা।