• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন হিরোইন আটক করেছে বিজিবি

সিসি নউজ।। নীলফামারীতে প্রায় সাড়ে ৬২ লাখ টাকা মূল্যের হিরোইন ও কোকেন আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদুরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশী চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে। বিকেল ৫টার দিকে ৫৬ বিজিরি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহি বিসমিল্লাহ পরিবহনে (টাঙ্গাল-জ-১১-০০৬৭) তল্লাসী চালানো হয়। এসময় ওই বাসে মালিক বিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা।

এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বিজিবি নীলফামারী ব্যাটালিয়েনের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন ওই সংবাদ সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ