• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণা

সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ওই প্রচারণা চালানো হয়। এ সময় সংগঠনের সদস্যরা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। এ ছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেটের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালায়। তারা ইজিবাইক, রিক্সা, ভ্যান, পিকআপ চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়। প্রচারনায় অংশগ্রহন করেন, সংগঠনের সভাপতি রুবি বানু, সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম, সদস্য মাহামুদুল ইসলাম, সংগঠনের প্রকল্প কর্মকর্তা মো. জিয়ন তালুকদার প্রমুখ। সংগঠনের সভাপতি রুবি বানু বলেন, ‘সড়ক দূর্ঘটনায় প্রায় প্রতিদিনই অসংখ্য তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। একটু সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চললে আমরা অনেক অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করতে আমরা সচেতনতামূলক স্টিকার, লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন সম্পর্কে কথা বলেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ