• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে জামায়াতের সম্ভাব্য ৫ প্রার্থীর নাম ঘোষণা

সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

গতকাল শুক্রবার রাতে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর আমির এ টি এম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা আমির গোলাম রব্বানী ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।

তবে ধারণা করা হচ্ছে, কারাবন্দী জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জন্য ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে। দলের শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। বিভিন্ন সভা সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাঁকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর-২ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ