• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে ধরলা ও ব্রক্ষপুত্র নদ বেষ্ঠিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মন্ডলের হাট প্রশাসনিক থানা উপজেলার দাবি করা হয়।

এসময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিস, স্থানীয় বিএনপি নেতা নুরেআলম সিদ্দিকি, মেহেদি হাসান মারুফ প্রমুখ ।

২০৭ বর্গ কি.মি. আয়তনের ৩ লক্ষাধিক জনগোষ্ঠী ধরলা ও ব্রক্ষপুত্র নদ বেষ্ঠিত এই এলাকা দুর্গম হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষে দুর্গম পথ পারি দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় এজন্য বৈষম্য দূরীকরণ করে দীর্ঘদিনের কাঙ্খিত দাবি ৪টি ইউনিয়ন সমন্বয়ে মন্ডলের হাট নামে প্রশাসনিক থানা ও উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ