• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উদ্‌যাপন

সিসি নিউজ।। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান, বাউস্টের মেকাট্রনিকস অ্যান্ড রোবোটিকস এবং ফটোগ্রাফিকস আই ক্লাব ও ক্যাড সোসাইটির কার্যক্রমের ওপর প্রদর্শনী, স্প্রোকিং, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ সকালে কেন্দ্রীয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় টি বারে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, কোষাধ্যক্ষ লে. কর্নেল শামীম রেজা। আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী, ব্যবসায়ী সিদ্দিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম। পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন।

উল্লেখ্য, সৈয়দপুর সেনানিবাসে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে ১০টি বিষয়ে ২ হাজার ৭০০ শিক্ষার্থী অধ্যয়নরত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ