• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার দাবি পেল ৮৯৩ কৃষক

সিসি নিউজ।। নীলফামারীতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার দাবি পেল বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত ৮৯৩ কৃষক। মঙ্গলবার দুপুরে জেলার জলঢাকা উপজেলায় সংস্থার টেঙ্গনমারী শাখায় আনুষ্ঠানিক ওই দাবির অর্থ প্রদান করা হয়।

সংস্থাটির ক্ষুদ্র ঋণ কমসূচির আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।

এসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ব্র্যাকের ক্যাম্পেইন প্লানিং এ- ইম্প্রিমেনটেশনের সিনিয়র ব্যবস্থাপক মো. আকমল হোসেন, একই বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াজেদ আলী মন্ডল, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের ব্যবস্থাপক মো. শামীম রেজা, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোখলেছার রহমান, শস্য নিরাপত্তা বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন চৌধুরী প্রমুখ।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম জানান, শস্য নিরাপত্তা বীমা এই অঞ্চলে এটি প্রথম কর্মসূচি। ২০২৪ সালে বোরো ধান আবাদে আবহাওয়া সূচকে নীলফামারী জেলায় বোরো আবাদে ১ হাজার ৮৯৩ জন কৃষক ৭ লাখ ৩৯ হাজার ২৩৯ টাকা বীমা দাবি পাবেন। এর মধ্যে ওই অনুষ্ঠানে ১৫টি শাখার ৮৯৩ জন কৃষকের এক লাখ ৮২ হাজার ৬৫৯ টাকার বীমা দাবি প্রদান করা হয়। প্রতি শতকে ১৪ টাকা ৫০ পয়সা হারে বীমা প্রিমিয়াম গ্রহন করে প্রতি ১০ শতকে ৪৬২ টাকা বীমা দাবি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ