খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মেলায় স্টল প্রদানকারীদের শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে সমাপনী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও কৃষক-কৃষাণীবৃন্দ।


Posted

in

by