• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠান চত্বরে এসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন কাজী একরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রামাণিক ও  উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহ ফজলুর রহমান।
সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ ও সহকারী শিক্ষক বিলকিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন, হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য লায়ন আজমল হোসেন সরকার প্রমূখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ৫৬ টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ১৭২ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশের গান পরিবেশন করে। এছাড়া ফ্যাশন শো, যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের জন্যও খেলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ