• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। রোববার ২ মার্চ সকালে সাহেবগঞ্জস্ত উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তেল, চিনি, ডাল, চাল ও তরমুজ ন্যায়্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায়্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের দিকনির্দেশনা মোতাবেক এ দোকান উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এসময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরী করতে না পারেন সেলক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ