• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে সেখান থেকে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সেকেন্দার আলী, মো. সামসুল আযম প্রমুখ।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, জেলার ছয় উপজেলায় এখন পর্যন্ত ভোটার সংখ্যা মোট ১৫ লাখ ৫০ হাজার ৭৭৩ জন। বর্তমানে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ