ভূরুঙ্গামারী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ঘটনায় করা দুটি মামলার এজাহারনামীয় আসামি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেলে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


Posted

in

by