• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উলিপুরে আ.লীগের সভাপতি রানা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৭ অক্টোবর প্রথম গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পান।

আহসান হাবীব রানা উপজেলার কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

থানা–পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা বেধড়ক মারধর করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ