• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভাড়াটিয়া সেজে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি ভাড়া নিয়ে দখলের দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠেছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই সম্পত্তির ওয়ারিশ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সহ সভাপতি এবং হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগারওয়ালা নিক্কি।
শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন তার মা উমা দেবী আগরওয়ালা, ছোট ভাই অমিত কুমার আগারওয়ালা রিক্কি, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, সৈয়দপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীন হোসেন ও সাধারন সম্পাদক সভাপতি শেখ বাবলুসহ জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডুসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে নিক্কি বলেন, শহরের শহীদ তুলশীরাম সড়কে আমার বাপ দাদার বাড়িসহ ভূ-সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির অন্য ওয়ারিশ প্রদীপ কুমার আগরওয়ালা ও স্বজন কুমার আগরওয়ালা। তারা বর্তমানে ভারতে বসবাস করছেন। ফলে জমির ভাগ বাটোয়ারা না হওয়ায় ২০১৮ সালে আদালতে বাটোয়ারা মামলা করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন গত ৮ মার্চ তিনি শতাধিক লোকবল নিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে ভাড়ার নামে বাড়িটি দখলের অপচেষ্টা করে। এই দখলবাজির ঘটনার বিষয়ে গত ৯ মার্চ হিন্দু কল্যাণ সমিতিকে অবহিত করলে তাদেরই পরামর্শে দখলের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। অথচ ব্যবসায়ী আলতাফ হোসেন তার সমিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এই বাড়ি ঐতিহাসিক। প্রায় দেড়শ বছর আগের ওই বাড়িতে আমার দাদা,বাবা এবং আমাদের জন্ম। যেখানে আমাদের বসবাস। তাছাড়া আগরওয়ালা পরিবারের একমাত্র আমরাই দেশে অবস্থান করে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। বাবা বেঁচে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই বাড়িতে এসেছেন। অথচ ব্যবসায়ী আলতাফ হোসেন নিজেকে ভাড়াটিয়া সাজিয়ে পৈত্রিক এই বাড়িসহ গুদামঘর দখলে নিতে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছেন। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন বলেন, বাড়ি দখলের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, আমি ওই বাড়ির ভাড়াটিয়া মাত্র। কিন্তু সুমিত কুমার আগরওয়ালা নিক্কি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার ব্যবসায়ীক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। এজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ